মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাঘায় বড়াল নদে ডুবে নিখোঁজ দশম শ্রেণিতে পড়ুয়া সাব্বির রহমান নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আড়ানী বড়ল নদের বাসুদেপপুর ঘাটে বন্ধুদের সাথে সাঁতার শিখতে গিয়ে ডুবে নিখোঁজ হয় সে।

সাব্বির রহমান আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়ানী পৌর বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী এবং বাসুদেবপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

জানা যায়, সাব্বির রহমান সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দুই বন্ধুর সাথে বড়াল নদের বাসুদেবপুর ঘাটে টিউব নিয়ে সাঁতার শিখতে যায়। সেখানে ডুবে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাকে খোঁজ করে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দল খোঁজ করে বেলা সাড়ে ৩টার দিকে মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বাসুদেবপুর গ্রামের গ্রামপ্রধান আফাজ উদ্দিন। তিনি বলেন, সাব্বির রহমান সাঁতার জানত না। বন্ধুদের সাথে টিউব নিয়ে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। রাজশাহীর ফায়ার সার্ভিসের দলপ্রধান নুরুন নবী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com