মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

প্রথম চালানে ১২ টন ইলিশ গেলো ভারতে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভারতকে সীমিত আকারে ‘পূজা স্পেশাল’ ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তার অংশ হিসেবে আজ সোমবার বিকাল ৪টায় ১২ টন ইলিশ মাছ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে দেশটিতে।

প্রথম দিনে খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১২ হাজার কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করেছেন। প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রপ্তানি করা হচ্ছে ভারতে। মোট ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। এ বছর ভারতে মোট ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে। বেনাপোল কাস্টমস থেকে মাছগুলো ছাড়িয়ে রপ্তানির দায়িত্বে নিযুক্ত রয়েছেন মিলা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট। এসব মাছ বেনাপোল বন্দর হয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। এবার নয়জন ইলিশ রপ্তানিকারক মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com