মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বাসাইলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে তায়্যিবা আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশীদ খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত তায়্যিবা আক্তার ওই এলাকার ব্যবসায়ী বুলবুল খানের স্ত্রী। তাদের ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তায়্যিবা সকালের খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। এ সময় চুলায় আগুন জ্বালাতে পাশে থাকা লাকড়ির স্তূপে টান দিলে হঠাৎ তাকে সাপে কামড় দেয়। বিষয়টি বাড়ির সদস্যদের জানালে স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দিতে থাকলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে দুপুর ১২টার দিকে তাকে পার্শ্ববর্তী সখীপুর উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com