মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাগেরহাটের শরণখোলায় সড়ক দুর্ঘটনায় রেনু বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে হাসপাতালের নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শরণখোলা উপজেলার হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের কাঠমিস্ত্রি মো. শহিদ শেখের স্ত্রী। স্বামী শরণখোলা রায়েন্দা বাজারে পরিবিার পরিজন নিয়ে ভাড়ায় থেকে কাঠ মিস্ত্রির কাজ করতেন।

রেণু বেগমের ছেলে আলামিন শরিফ বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল আমার মাকে ধাক্কা দেয়। এত তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পরে মারা যায় মা।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ‘আমরা নিহত রেনু বেগমের মরদেহ উদ্ধার করেছি। তার স্বজনরা থানায় এসেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com