মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ঘটনাস্থলে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদের বিস্ফোরণের ঘটনাস্থলে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রত‌্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাক্ষ‌্য নিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থলে এসে সিআইডি তদন্ত টিম কাজ শুরু করে।

মসজিদের একটি কক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক বাবুল হোসেন ১১ জনের সাক্ষ্য গ্রহন করেন। এসময় মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডি টিম।

এর আগে ৬ সেপ্টেম্বর ফতুল্লার মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারে গাফলতির অভিযোগ আনা হয়েছে।

৪ সেপেম্বর শুক্রবার বাইতুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দগ্ধ হন। এর মধ্যে ৩১ জন মারা গেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com