মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সেই নবজাতককে পেতে আইনি লড়াইয়ে বাবুর্চি হারুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারের টেবিলের বাক্সের ভেতর থেকে উদ্ধার হওয়া নবজাতককে নিতে আইনি লড়াইয়ে নামছেন বাবুর্চি হারুন। এই বাবুর্চি হারুনই শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

বর্তমানে ওই নবজাতক আজিমপুর সরকারি শিশু সদন কেন্দ্রে আছে। সেই শিশুকে নিজ দায়িত্বে নিয়ে বড় করতে আদালতের শরণাপন্ন হচ্ছেন বাবুর্চি হারুন। এজন্য ঢাকা জজ কোর্টের আইনজীবী এম কাওসার আহমেদ ও খাদেমুল ইসলামকে তার পক্ষে লড়াইয়ের জন্য আইনজীবী নিয়োগ দেন তিনি।

এ বিষয়ে হারুনের আইনজীবী এম কাওসার আহমেদ জানান, এখন আইন অনুযায়ী শিশুটির অভিভাকত্ব পেতে আমরা আদালতে আবেদন করবো। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট শাখায় আলাপ করেছি। রোববার এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

তিনি বলেন, যেহেতু হারুন ওই শিশুটি উদ্ধার করে প্রথম অভিভাবকত্ব চেয়েছেন, তাই আশা করছি আদালত সেই বিষয়টি বিবেচনায় নেবেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতালের সামনে বাস কাউন্টারে একটি বাক্স থেকে শিশুটিকে উদ্ধার করেন হোটেল বাবুর্চি হারুনসহ কয়েকজন। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে রমনা থানায় এটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com