মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লায় পেঁয়াজের বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন ও দোকান মালিক সমিতি। পেঁয়াজের কেনা দামের সঙ্গে পরিবহন খরচ ও অন্যান্য খরচ যুক্ত করার পর পাঁচ টাকার বেশি লাভে বিক্রি করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কুমিল্লায় পেঁয়াজের দাম বৃদ্ধি প্রতিরোধে দোকান মালিক সমিতি ও আড়তদারদের সাথে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় তারা বলেন, পেঁয়াজের আড়তদার ও বিক্রেতারা ক্রয় রশিদ রাখতে হবে। রশিদ ছাড়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় পেঁয়াজ মজুদ করলে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সরদার, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সহ-সভাপতি রেজাউল করিম ও আমিনুল ইসলামসহ পেঁয়াজের আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর