মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

কর্ণফুলীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কর্ণফুলী নদীর তীরে বেড়াতে গিয়ে নদীতে পড়ে যাওয়া জুতো উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে নগরীর ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- নগরীর আলকরণ স্কুলের নবম শ্রেণির ছাত্র জয়ন্ত দাশ (১৫) এবং জেএমসেন স্কুলের নবম শ্রেণির ছাত্র অঙ্কণ দেব (১৫)।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুলের পাঁচ বন্ধু মিলে নগরীর ব্রিজঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে বেড়াতে যায়। সেখানে দুষ্টুমি করতে গিয়ে এক বন্ধুর জুতো নদীর পানিতে পড়ে যায়। সেসময় জয়ন্ত জুতা উদ্ধার করতে পানিতে নামে। তাকে ডুবে যেতে দেখে অঙ্কন উদ্ধার করতে নদীতে নামে। সেসময় দুজনই পানিতে ডুবে যায়।

স্থানীয়রা ঘটনা জানতে পেরে দ্রুত তাদের দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখোনে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com