মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

বরিশালে ফেনসিডিলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৫নং ওয়ার্ডের দপদপীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮।

আটকৃতরা হলেন- বেনাপোলের আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী কদরের ছেলে মেহেদী হাসান, খুলনার মোহাম্মদ আলীর ছেলে আলাউদ্দিন, নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান ওরফে সুমন ও সাতক্ষীরার সামসুল হকের ছেলে শহীদুল ইসলাম।

র‌্যাবের বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে, মাদক সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় নগরীর দপদপিয়ার টোলঘর এলকায় একটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় র‌্যাব-৮ এর একটি বিশেষ টহলদল।

এসময় একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৭৩ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই সঙ্গে ওই দুটি গাড়িতে থাকা পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করার পাশাপাশি মাদক সরবরাহ কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com