মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জে পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে জুলহাস (৩৯) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এ তথ্য জানিয়েছেন।

নিহত জুলহাস সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি আকিজ টেক্সটাইলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, আকিজ টেক্সটাইলের ভেতরে জুলহাসের চার সহকর্মী তার পায়ু পথে বাতাস প্রবেশ করায়। গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে তার মুত্যু হয়৷ লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

তিনি জানান, নিহত জুলহাসের স্ত্রী চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com