মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক শিশু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ১১ বছরের আরেক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাঘাটা থানার ওসি মো. বেলাল হোসেন জানান উপজেলার বোনারপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের শিশুটি ১৬ সেপ্টেম্বর বিকেলে তাদের বাড়ির পাশে নির্মানাধীন একটি বাড়ির সিঁড়ির নিচে খেলছিল। এসময় প্রতিবেশী খাদেমুল ইসলামের ছেলে খোরশেদ আলম(১১) তাকে ধর্ষণ করে।

শিশুটির চিৎকারে তার মা ও আশেপাশের লোকজন এগিয়ে এলে খোরশেদ দৌঁড়ে তার বাড়িতে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাঘাটা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করে। গাইবান্ধার জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক খোরশেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com