মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে করতে এসে কারাগারে যেতে হয়েছে বরকে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে বরের বাবাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামলাইকোল এলাকায় গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এ দণ্ড দিয়েছেন।
মো. আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হামলাইকোল মহল্লায় বাল্যবিয়ের খবর পেয়ে মো. শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় বর মো. ইসরাফিল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং তার বাবা শহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরকন্ঠ.কম/এআর