বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সাশ্রয়ী মূল্যে নচ ডিসপ্লের ডুয়াল ক্যামেরার নতুন ওয়ালটন ফোন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : নতুন আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো জিএইচনাইন’। নজরকাড়া স্লিম ডিজাইনের ফোনটিতে বড় পর্দার নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড ১০ সহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। ফোনটির দাম মাত্র ৬,৭৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জিএইচনাইন’ মডেলটি বাজারে ছাড়া হয়েছে। মাত্র ৮.৬ মিমি পুরুত্বের ফোনটির ডিজাইন ও পারফরম্যান্স সবার মন কেড়ে নেবে। ব্ল্যাক, স্কাই ব্লু, ওশেন গ্রিন এবং ডিপ ব্লু এই চারটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে এসেছে। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসে অনলাইনে ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে কেনার সুযোগ রয়েছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে। ৬.১ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি ফুল ফিচারড অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। এতে ব্যবহৃত হয়েছে ১২ ন্যানো মিটারের ১.৮ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স এবং ২ জিবি র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির ডুয়াল অটোফোকাস ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ ১/৩.০৬ ইঞ্চির সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করবে ডেফথ-অব-ফিল্ড ইফেক্ট। ফলে ছবিতে প্রোফেশনাল বোকেহ ইফেক্ট পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা সম্ভব হবে।

আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো, বিউটি, কিউট মোড, বিএসআই, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, ভলিউম ক্যাপচার, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।
স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। পাওয়ার সেভিং চিপসেট থাকায় পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ পাবেন গ্রাহক। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে অ্যাকসিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টেশন, জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, ডার্ক মোড, ফোকাস মোড, স্মার্ট ওয়েক আপ ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা থাকছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com