মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ, মুখ খুললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকা থেকে ইয়াসিন হোসেন ও মো. রাজা নামে এই দুইজনকে গ্রেপ্তার করেথানা পুলিশ। তবে ঘটনায় জড়িত প্রধান আসামি মাসুম হোসেন পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাতে কেরোয়া এলাকার সৌদি প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূ বাড়ি থেকে বাইরে বের হন। এ সময় মাসুম হোসেন (২৮), ইয়াসিন হোসেন (২৩) ও মো. রাজা (২২) তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে মাসুম হোসেন গৃহবধূকে মাটিতে শুয়ে ফেলে ধর্ষণ করে। তাদের মধ্যে ইয়াসিন হোসেন মুঠোফোনে সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করে এবং মো. রাজা ঘটনাস্থলে প্রহরা বসায়।

ঘটনার পর তরুণরা ধর্ষিতাকে এই বলে হুমকিও দেওয়া হয়। ধর্ষণের কথা কাউকে বলা হলে মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে জানায় তারা। এই ঘটনার পরের দিন ধর্ষণের শিকার গৃহবধূ (২৩) ফরিদগঞ্জ থানায় অভিযুক্ত তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, অভিযুক্তরা এই ঘটনার আগে একাধিকবার এক সন্তানের মা এই গৃহবধূকে প্রায়ই যৌন হয়রানির চেষ্টা করেছে। এই নিয়ে প্রবাসে থাকা স্বামীকে অভিযোগ দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে তারা ঘটনাটি সংঘটিত করে। পুলিশের কাছে এমন অভিযোগও করেছেন এই গৃহবধূ।

এই ঘটনায় সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত মাসুম হোসেন গা ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান, ওসি আবদুর রকিব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com