মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অসুস্থ হয়ে পড়েছেন আল্লামা আহমদ শফি। বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১২টায় আল্লামা শফিকে নিয়ে একটি গাড়ি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পথে রওনা দেয়।
একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আল্লামা শফির স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাঁকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
দেশের শীর্ষ কওমী আলেমা আল্লামা আহমেদ শরীরের বাসা বেঁধেছে নানান রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীন আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। গত কয়েক মাসের একাধিকবার শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় আল্লামা শফিকে।
নগরকন্ঠ.কম/এআর