মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল হক ও লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আহাদ (৩১) একই থানার গালমশাহ এলাকার মৃত তখন মিয়ার ছেলে এবং লাল মিয়া (৩১) একই এলাকার মবশ্বর আলীর ছেলে।
ওসি জানান, তাদের বিরুদ্ধে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গণধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর থেকে তারা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর