বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : শক্তিশালী ব্যাটারিসহ দেশের বাজারে আরো একটি নতুন স্মার্টফোন আনছে বহুজাতিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ওয়াই২০। ফোনটিতে ৫০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যাতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পাওয়ার সেভিং প্রযুক্তি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু করা হয়েছে। ফোনটির মূল্য ১৪ হাজার ৯৯০ টাকা।
ওয়াই২০ ফোনের ৪ জিবি ও রম ৬৪ জিবি- যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সেলফির জন্য ফ্রন্টে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। এছাড়া পেছনের তিনটি ক্যামেরা যথাক্রমে ১৩, ২ এবং ২ মেগাপিক্সেলের।
এছাড়াও ওয়াই২০ ফোনে আল্ট্রা গেমিং মোড যুক্ত করেছে ভিভো। যার ফলে প্রো স্ট্যান্ডার্ড গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।স্মার্টফোনটির আরেকটি বৈশিষ্ট্য- এর সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ওয়াই২০ এর মাধ্যমে প্রথমবারের মতো সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করল ভিভো। স্মার্টফোনটি পরিচালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৪৬০ দিয়ে।
নগরকন্ঠ.কম/এআর