মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে প্রবাসী ও তার ভাগ্নে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন এক প্রবাসী ও তার ভাগ্নে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হজরত আলী (২৮) ও আল আমিন (২৫) নামের ওই দুই ব‌্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, বাহরাইন প্রবাসী হজরত আলী ও তার ভাগ্নে আল আমিনকে ঢামেক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন হজরত আলী ও আল আমিন।

অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া আল আমিন বলেন, ‘আমার মামা হজরত আলী বাহরাইন থেকে ভোর ৪টায় ঢাকা বিমানবন্দরে আসেন। তাকে নেয়ার জন্য বিমানবন্দরে আসি আমি। দোহারে যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা ভাড়া করি। সেখানেই এ ঘটনা ঘটে। মামার তিনটি লাগেজ ও প্রায় দুই ভরি সোনার চেইন নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com