মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎমিস্ত্রির রিমান্ড চায় সিআইডি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার বিদ্যুৎমিস্ত্রি মোবারক হোসেনের রিমান্ডের চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মোবারক হোসেনের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ।

এর আগে শনিবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযোগ ছিল। এর মধ‌্যে একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ যাবতীয় মসজিদের ওয়ারিংয়ের কাজ করেছিলেন মোবারক হোসেনে।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ‌্য, গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৩ জন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com