মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ঘুষ নেয়ার অভিযোগ ওঠা কৃষি ব্যাংক কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঋণ দেয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ ওঠা কৃষি ব্যাংকের খুলনার ফুলতলা উপজেলা শাখার তদন্ত কর্মকর্তা (আইও) আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) তড়িঘড়ি করে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক শফিউল আজম বলেন, অভিযুক্ত আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে। তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মোফাজ্জেল গাজী ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন আমিনুল ইসলাম। ঘুষ নেওয়ার দৃশ্য কৌশলে ভিডিও ক্যামেরায় ধারণ হয়। এই অভিযোগের বিষয়ে মহাব্যবস্থাপক শফিউল আজম নিজেই তদন্ত করছেন বলে তিনি রাইজিংবিডিকে জানিযেছেন।

স্থানীয় মানবাধিকার কর্মী শেখ ইউনুস আলী বলেন, ঘুষ লেনদেনের ভিডিওতে আমিনুলের নিজের স্বীকারোক্তি রয়েছে যে তিনি ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com