মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নূরবানু এখন ‘পেটপুরে’ খেতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের বৃদ্ধা নূরবানুর দুই বেলা ‘পেটপুরে’ ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছে।

‘দু’ বেলা পেটপুরে ভাত খেতে চান নূরবানু’ শিরোনামে অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকমে সংবাদ প্রকাশ হওয়ার পর তাকে সহযোগিতার এগিয়ে এসেছেন রাইজিংবিডি পরিবার, কুমিল্লার ব্যবসায়ী গাউসুল আজমসহ অনেকে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাইজিংবিডির জামালপুর জেলার সংবাদদাতা সেলিম আব্বাস ওই বৃদ্ধার বাড়ি গিয়ে তার হাতে চাল, ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন। তা পেয়ে খুশি হন নূরবানু।

ব্যবসায়ী গাউসুল আজম বলেন, নূরবানু যত দিন বেঁচে থাকবেন, তাকে প্রতিমাসে এক হাজার টাকা করে দিয়ে যাবেন; যাতে বৃদ্ধা পেটপুরে খেতে পারেন।

প্রতিমাসে এমন অনেক অসহায় মানুষকে সহায়তা করেন বলে জানান এই ব্যবসায়ী।

নূরবানু জানান, তার বয়স শত বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও তাকে নিজের কাজ নিজের করতে হয়। এক সময় তার জমিজমা, ঘরবাড়ি সবই ছিল। সবকিছু সাত ছেলেকে দিয়ে তিনি নির্ভার হয়ে শেষ সময়টুকু শান্তিতে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু ছেলেরা তার দেখভাল করে না।

টিনের একটা ছাপড়া ঘরে তিনি বসবাস করেন। সেটিও স্থানীয় জনপ্রতিনিধি সোহরাব আলী দিয়েছেন। সেই ঘরে চৌকি নেই। শীত কিংবা বর্ষা সব সময় মাটিতে শুয়ে কাটান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com