মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

বাসচাপায় প্রাণ গেলো মা ও ছেলের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজারে এ ঘটনা ঘটে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ বিশ্বাস মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কাশিয়ানী উপজেলার ফলসি নিজামকান্দি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার আট মাস বয়সী সন্তান আলি কাজী।

এসআই প্রকাশ বিশ্বাস বলেন, বাবার বাড়ি ফুকরা গ্রাম থেকে মীরা বেগম তার সন্তান আলি কাজীকে নিয়ে একটি ভ্যানে করে নিজের বাড়ি ফলসি নিজামকান্দি যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে, পেছন দিক থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলি কাজী নিহত হয়। পরে এলাকাবাসী আহত মীরা বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com