মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

টেকনাফে সাটারগান-গুলিসহ আটক এক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারের টেকনাফে একটি দেশীয় সাটারগান ও ৩৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-আইয়ের পশ্চিমে পাহাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৬ এপিবিএন-এর অধিনায়ক হেমায়েতুল ইসলাম।

আটক মো. রবিউল ইসলাম (২৫) বান্দরবান জেলার আলীকদম থানার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি বর্তমানে টেকনাফের শামলাপুর ইউনিয়নের বাহারছড়ায় বসবাস করতেন।

কক্সবাজারের ১৬ এপিবিএন-এর অধিনায়ক হেমায়েতুল ইসলাম জানান, নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-আইয়ের পশ্চিমে পাহাড়ে যাওয়ার রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মু. রকিবুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এসআই মোখলেছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এই সময় সন্দেহভাজন মো. রবিউল ইসলামকে আটকের পর তার হেফাজতে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব‌্যক্তি জানান, তিনি সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য। দীর্ঘদিন যাবৎ তার অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলেন।

আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com