মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

চিকিৎসা করাতে এসে মাকে হারিয়ে খুঁজছেন ছেলে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চিকিৎসা করাতে রাজশাহী আসার পথে মাকে হারিয়ে ফেলেছেন ছেলে।

গত দুইদিন থেকে মাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। হারিয়ে যাওয়া মায়ের নাম মেরিনা পারভীন (৪০)। তার ছেলের নাম তারিকুল ইসলাম ওরফে সোহাগ। তাদের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামে।

ছেলে সোহাগ জানান, তার মায়ের মানসিক সমস্যা রয়েছে। এ জন্য গত সোমবার মাকে নিয়ে রাজশাহীতে চিকিৎসা করাতে আসছিলেন। আসার পথে পুঠিয়া উপজেলার বানেশ্বরে এসে তার মা হারিয়ে যান। ওই দিনই তার বাবা মফিজ উদ্দিন জেলার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর গত দুই দিন থেকে ছেলে রাজশাহীর বিভিন্ন এলাকায় মাকে খুঁজে ফিরছেন।

ছেলে আরও জানান, এর আগেও তার মাকে রাজশাহীতে মনরোগ বিশেষজ্ঞ মামুন হুসাইনের কাছে চিকিৎসা করানো হয়েছে। ওষুধ খেলে ভালো থাকেন। কিন্তু তিনি ওষুধ খেতে চান না। জোর করে ওষুধ খাওয়াতে হয়। এ জন্য তিনি বাড়ির লোকজনের ওপরে সব সময় বিরক্ত থাকেন। সুযোগ পেলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গত সোমবার বেলা ২টার দিকে বানেশ্বরে তাদের চোখ ফাঁকি দিয়ে তার মা হারিয়ে যান।

সোহাগ সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘হারিয়ে যাওয়ার সময় মায়ের সঙ্গে আমার বাবা মফিজ উদ্দিন ও নানি রোকেয়া বেগম ছিলেন। ভিড়ের মধ্যে সবার দৃষ্টি এড়িয়ে তিনি হারিয়ে যান। এই দুই দিনে তার মায়ের নিশ্চয় খুব কষ্ট হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে মুঠোফোন নম্বরে জানানোর অনুরোধ করছি। আমার নম্বর ০১৭৫১-১০০৩৭১।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com