মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

হাটহাজারীতে ফিরছেন ৪ শিক্ষক, আনাস মাদানীর নিয়োগ করা দুজন বাদ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামের বহুল আলোচিত হাটহাজারী মাদ্রাসার আল্লামা শফীর ছেলে আনাস মাদানীর নিয়োগ করা দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আল্লামা শফির সময়ে অব্যাহতি দেওয়া চারজন শিক্ষককে আবারও নিয়োগ দেওয়া হয়েছে। আল্লামা শফীর মৃত্যুর পর গঠিত মাদ্রাসার তিন সদস্যের পরিচালক প্যানেল বুধবার এসব সিদ্ধান্ত নেয়।

অব্যাহতি দেওয়া দুই শিক্ষক হলেন মাওলানা উসমান এবং মাওলানা তকি উদ্দিন আজিজ।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক এবং পরিচালনা বোর্ডের সদস্য মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আল্লামা আহমদ শফী মুহতামিম থাকাকালীন তার পুত্র আনাস মাদানি কর্তৃক ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং কয়েকজন শিক্ষককে অনৈতিকভাবে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ছাত্রদের আন্দোলনের মুখে আহমদ শফীর পুত্র ও মাদ্রাসার শিক্ষা সচিব আনাস মাদানী ও নুরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

পুনর্নিয়োগ পাওয়া চার শিক্ষক হলেন মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা হাসান ও মাওলানা মনসুর।

মাওলানা ইয়াহিয়া জানান, পূর্বে অব্যাহতি দেওয়া চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্নিয়োগ এবং দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com