বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

১১ ঘণ্টা টানা অনলাইন গেম খেলার ফোন ভিভো ওয়াই২০

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের বাজারে ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ আরো একটি স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ওয়াই২০। দাম ১৪ হাজার ৯৯০ টাকা। স্মার্টফোনটিতে ভিভো যুক্ত করেছে সদ্য নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০, যা সেরা পারফরম্যান্সের পাশাপাশি সুদীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করবে। এই প্রযুক্তির কারণে, ওয়াই২০ ফোনে এক চার্জেই ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং করা যাবে। এছাড়া টানা ১১ ঘণ্টা পর্যন্ত অনলাইন গেম খেলার সুবিধাও পাওয়া যাবে।

৬ দশমিক ৫১ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে আই প্রোটেকশন মোড। দীর্ঘ সময় স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের ক্ষতি হয়ে থাকে। স্মার্টফোনের আই প্রোটেকশান মোড চোখকে এই ক্ষতি থেকে রক্ষা করবে।

এছাড়া ওয়াই২০ ফোনে আল্ট্রা গেমিং মোড যুক্ত করা হয়েছে। ফলে প্রো স্ট্যান্ডার্ড গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনটির আরেকটি বৈশিষ্ট্য- এর সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ভিভো ওয়াই২০ এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে এই বাজেটে সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির ব্যবহার করল ভিভো, যা ০.২২ সেকেন্ডে অনস্ক্রিন এবং ০.৩৭ সেকেন্ডে অফস্ক্রিন আনলক করতে সক্ষম।

স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি ও রম ৬৪ জিবি, এছাড়াও এটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের একটি এবং পেছনে তিনটি ক্যামেরা আছে। পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ১৩, ২ এবং ২ মেগাপিক্সেলের। ভিভো ওয়াই২০ পাওয়া যাবে অবশিডিয়ান ব্ল্যাক ও নেবুলা ব্লু– এই দুটি রঙে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com