মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নাটোরে ৫টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চুরি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে নাটোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়।

এরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদরের গোটিয়ারচর এলাকার আলমের ছেলে সুমন ও একই জেলার কামারখন্দ উপজেলার চৌদুয়ার এলাকার হাচেন আলীর ছেলে রাজু শেখ।

পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, চলতি মাসের বিভিন্ন সময়ে শহরে মোটরসাইকেল চুরির প্রবণতা লক্ষ্য করা যায় এবং নাটোর সদর থানায় তিনটি মামলায় দায়ের হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে জেলার ৭টি থানার ওসি, গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। সমন্বিত টিম প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় সম্প্রতি দায়েরকৃত ৩টি মামলায় চুরি যাওয়া ৩টিসহ মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com