মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মেয়েকে লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখে অপহরণ মামলা করেছিলেন বাবা। আট মাস পর রাজধানীর রায়ের বাজার থেকে সেই মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পিবিআই হবিগঞ্জের পরিদর্শক শরীফ মো. রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

পিবিআই জানিয়েছে, গত জানুয়ারিতে হবিগঞ্জের বাহুবল উপজেলার চরগাঁওয়ের বাসিন্দা রমিজ আলী তার মেয়ে আবিদা আক্তারকে (১৪) অপহরণের অভিযোগে মামলা করেছিলেন।মামলায় রমিজের ফুফাতো ভাই হান্নান মিয়া, তাহির মিয়া, আব্দুল্লা মিয়া এবং ভাতিজা নবাই মিয়া ও রায়হান উদ্দিনকে আসামি করা হয়। আদালত থেকে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

সম্প্রতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আবিদার অবস্থান জানতে পারে পিবিআই। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় আবিদার খালা জুলেখা বেগমের বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে সোপর্দ করলে বিচারক আবিদাকে তার বাবার জিম্মায় দেন।

পিবিআই হবিগঞ্জের পরিদর্শক শরীফ মো. রেজাউল করিম জানান, অপহরণ মামলা হলে আদালতের নির্দেশ পেয়েই তদন্ত শুরু হয়। আট মাস পর জানা গেল মেয়েটির বাবা তাকে ঢাকায় লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com