মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

১৩ ঘণ্টা জিম্মি ১৭ পরিবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জে ১৫ লাখ টাকা চাঁদার দাবিতে ১৭টি পরিবারকে জিম্মি করে রাথার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। খবর পেয়ে প্রায় ১৩ ঘণ্টা পর পুলিশ তাদেরকে উদ্ধার করে।

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট এলাকার জব্বার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জব্বার মিয়ার ছেলে রনি বলেন, `আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল মাসুম রানা নামে থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশ পথে দেয়াল নির্মাণ করেন। এরপরও আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সকাল থেকে আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারিনি। রাত ১০টায় পুলিশ ওই দেয়াল ভেঙে আমাদের উদ্ধার করে।‘

পুলিশ জানায়, বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমকে জানানো হলে তিনি সিদ্ধিরগঞ্জ থানাকে ব্যবস্থা নিতে বলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মূলত জমি সংক্রান্ত ঘটনার জের ধরেই একটি পক্ষ অপর পক্ষকে তালা মেরে জিম্মি করে রেখেছিল। খবর পেয়ে রাত ১০টায় পুলিশ তাদের উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com