মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ২ মাদক কারবারির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভার বারইগ্রামের মৃত আকলাছ আলীর ছেলে সুমন আহমদ (৩৬) ও নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্ব মাইজগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পুলিশের কাছে গোপন তথ্য ছিল বড়লেখা পৌর শহরের উত্তর বাজার এলাকায় গাঁজা কেনাবেচা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে আরো অংশ নেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন ও তরুণ মজুমদার।

অভিযানকালে তাদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক সুমন আহমদকে ৯ মাস ও সাইফুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com