মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দশমিনা উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় তারেক আলাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারেক একই এলাকার আবদুর রাজ্জাক মৃধার ছেলে।
বুধবার রাতে আলাউদ্দিনকে গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে আলাউদ্দিন ও তার তিন সহযোগী মিলে ওই ছাত্রীকে অপহরণ করে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ বেতাগীর মীরমর্দন এলাকার মনির হোসেনের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে তারেক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
দশমিনা থানার ওসি মো. জসীম জানান, ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারেক আলাউদ্দিনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
নগরকন্ঠ.কম/এআর