মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, তালুক সরবানন্দ গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন শিমুল(৭) ও একই গ্রামের মোমিনুল ইসলামের ছেলে ছামিউল ইসলাম সীমান্ত।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে শিমুল ও সীমান্ত বাড়ির পাশের মাদ্রাসা মাঠে খেলা করছিলো। বাড়ি ফিরতে দেরি হওয়ার তাদের স্বজনরা খোঁজ করে। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com