বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সেরা ল্যাপটপ ব্র্যান্ডের খেতাব জিতল আসুস

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ২০২০ সালে ল্যাপটপ ম্যাগ-এর সেরা ল্যাপটপের তালিকায় প্রথম স্থান অর্জন করল আসুস। প্রতি বছর, ল্যাপটপ ম্যাগের বিশেষজ্ঞ সম্পাদকীয় টিম ডিজাইন, ওয়ারেন্টি, উদ্ভাবন, মান সহ একাধিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি ব্র্যান্ড মূল্যায়ন ও বিচার করে পুরো ল্যাপটপ বাজারের সমীক্ষা করে। এই মানদণ্ডের ওপর ভিত্তি করে তারা স্কোর দেয় আর নির্ধারণ করে বছরের সেরা ল্যাপটপ।

সম্প্রতি ল্যাপটপ ম্যাগ গত বছরের আসুস ল্যাপটপগুলো পর্যালোচনা করে ৪০ পয়েন্টের মানদণ্ডে মধ্যে ৩৬ স্কোর দেয়,যা সকল ব্র্যান্ডের মাঝে সর্বোচ্চ।

আসুসের জেনবুক ডুও (ইউএক্স৪৮১) এবং জেনবুক প্রো ডুও কে ল্যাপটপ ম্যাগ আখ্যায়িত করেছে ‘কিলার ইনোভেশন’ দ্বারা। এছাড়াও বিভিন্ন ল্যাপটপ বিভাগগুলোতে আসুসের এক্সপার্টবুক বি৯, ভিভোবুক এস১৫ এবং আরওজি জেফাইরাস জি১৪ সহ বেশ কয়েকটি আসুস ল্যাপটপকে এই বছরের সেরা ল্যাপটপ হিসেবে প্রশংসিত করেছে।

উদ্ভাবনী এবং শক্তিশালী গেমিং ল্যাপটপ হিসাবে আরওজি মাদারশিপ এবং আরওজি স্ট্রিক্স স্কার ৩ (জি ৫৩১জি) কে সর্বোচ্চ স্কোর দিয়েছে। জেনবুক ডুও (ইউএক্স ৪৮১) এবং জেনবুক প্রো ডুও (ইউএক্স ৫৮১) এর স্ক্রিনপ্যাড প্লাস- সেকেন্ডারি টাচস্ক্রিনকে স্পেশাল রিকমেন্ডশন এ আখ্যায়িত করেছে। ল্যাপটপ ম্যাগ এর সমীক্ষায় উদ্ভাবনের জন্য আসুস সর্বোচ্চ স্কোর ১০ এর মধ্যে ১০ এবং ডিজাইনে ১৫ এর মধ্যে ১৫ স্কোর পেয়েছে ।

ডিজাইন আর উদ্ভাবনের বিভাগে ল্যাপটপ ম্যাগ এর প্রশংসার তালিকায় যে ল্যাপটপগুলো রয়েছে, তার বেশির ভাগ-ই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এই মডেলগুলো হলো- আসুস ভিভোবুক এস ১৫, আসুস জেনবুক ডুও (ইউএক্স৪৮১), আরওজি জিফিয়ারাস জি ১৪, আরওজি জেফেরিস এস (জিএক্স৫০২) এবং এক্সপার্টবুক বি৯ সিরিজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com