মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের সখীপুরে শখের বসে গরু পালন করতে গিয়ে শিংয়ের গুঁতোয় সালমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। সালমা ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সালমা শখের বসে তার নিজ বাড়িতে একটি ষাঁড় গরু পালন শুর করেন। শুক্রবার সন্ধ্যায় তার পালন করা গরুকে ঘাস খেতে দেন। ঘাস খাওয়ানোর এক পর্যায়ে ওই ষাঁড় গরুটি শিং দিয়ে সালমাকে আঘাত করে।
আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার এসআই বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকন্ঠ.কম/এআর