মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মাগুরায় দেয়াল চাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরা শহরের হাজী সাহেব সড়কের (কলেজ পাড়া) একটি বাড়িতে দেয়াল চাপা পড়ে দুইজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শ্রমিক হলেন- রমজান মিয়া (৩২) ও রাসেল (২৮)। রমজান জেলা সদরের আলীধানী এলাকার হাবিবুর রহমানের ছেলে। আর রাসেল নিজনান্দুয়ালীর জাহাঙ্গীর আলমের ছেলে।

মাগুরা সদর থানার এসআই পারভেজ জানায়, শহরের কলেজপাড়া এলাকায় পৌরসভার ড্রেন সংস্কারের কাজ করার সময় পাশের বাড়ির সীমানার দেয়াল হঠাৎ ভেঙে পড়লে চাপা পড়ে চার শ্রমিক।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহত শাকিল (২৫) ও পিকুল (৩০) চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি জেলা সদরের আলীধানী এলাকায়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান, চিকিৎসাধীন দুইজনও শঙ্কামুক্ত নন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com