মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন, বাংলাদেশ’র (জেএমবি) চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ এবং মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাকির হোসেন (৫০) পিতা মো. আবুল হোসেন বুলবুল, মো. আক্কাছ আলী (৫৫) পিতা মৃত হাজী আলতাফ আলী মন্ডল, মো. হারুন (৩৫) পিতা মৃত আব্দুল কাদের, মো. ওসমান গনি মল্লিক (৪৮) পিতা মৃত আবুল হাসেম। তারা সবাই জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি জুনায়েদ আফ্রাদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে জেলার ফুলবাড়ীয়া জোরবাড়ীয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি জোনায়েদ আফ্রাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, যে ফুলবাড়ীয়া জোরবাড়ীয়া গ্রামের মো. আবুল হোসেন বুলবুলের বাড়ি কয়েকজন জঙ্গি নাশকতার পরিকল্পনা করছেন। এমন খবর পেয়ে র‌্যাব-১৪ অভিযান চালালে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com