বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঘড়ি থেকেই করা যাবে কন্টাক্টলেস পেমেন্ট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাকালীন সময়ে সাধারণ মানুষ অনেক বেশি কন্টাক্টলেস পেমেন্টের দিকে ঝুঁকেছে। এই ব্যাপারের দিকে নজর রেখে জনপ্রিয় সংস্থা টাইটান ভারতে হাত ঘড়ির একটি নতুন সিরিজ চালু করেছে। এতে কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য টাইটান পে’র সাপোর্ট দেওয়া হয়েছে। এই সুবিধা দিতে টাইটান অংশীদারিত্ব করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-এর সঙ্গে।

এই ঘড়িটির সাহায্যে ব্যবহারকারীরা কেবল পস মেশিনের কাছাকাছি পৌঁছে টাকা পাঠাতে পারবেন। এই মেশিনগুলি বেশিরভাগ দোকান, হোটেল এবং পেট্রোল পাম্প, শপিং মলগুলোতে দেখা যায়। বর্তমানে যে সব ব্যবহারকারীর এসবিআই-এর (ইউএনও অ্যাকাউন্টধারীদের) অ্যাকাউন্ট রয়েছে কেবলমাত্র সেই ব্যবহারকারীরা এই মুহুর্তে টাইটান পে ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, এই ঘড়িটি কিন্তু স্মার্ট ওয়াচ নয়। কোম্পানি জানাচ্ছে, এই টাইটান পে ব্যবহার করে পস মেশিনের কাছে গিয়ে ২০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যেতে পারে। এর থেকে বেশি টাকা দিতে হলে ব্যবহারকারীকে একটি পিন দিতে হবে। এই ফাংশনটির জন্য টাইটান এনএফসি চিপ ব্যবহার করেছে, যা ঘড়ির স্ট্র্যাপে এমবেড করা আছে।

এই এনএফসি চিপটি কানাডা ভিত্তিক স্টার্টআপ সংস্থা ট্যাপি টেকনোলজি তৈরি করেছে বলে জানানো হয়েছে। এই ঘড়ি পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই চালু করা হয়েছে।

এটি কালো এবং বাদামী চামড়ার স্ট্র্যাপ এবং রাউন্ড ডায়ালের সঙ্গে মিলবে। এই ঘড়ি পুরুষদের ক্ষেত্রে ২৯৯৫ টাকা থেকে শুরু হয়ে ৫৯৯৫ টাকা অবধি মিলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com