মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিখোঁজ স্বামীর সন্ধানে গিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি সাহেবপাড়া এলাকায় এক গৃহবধূকে (২৩) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দুজনকে আসামি করে ওই গৃহবধূ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আসামিরা হলেন-মহসিন (৩৫) ও রমজান (৩২) ।

ওসি কামরুল ফারুক বলেন, গূহবধুর মামলার অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ধর্ষণকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই গূহবধূর ডাক্তারী পরীক্ষা করানো হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় এক মাস ধরে ওই গৃহবধূর স্বামীর সন্ধান মিলছে না। রোববার সন্ধ্যায় আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে খুঁজতে বের হন তিনি। রাত সাড়ে আটটার দিকে স্বামীর বন্ধু মহসিন মিয়ার সঙ্গে সাহেবপাড়া বাজার এলাকায় দেখা হয়। মহসিনের কাছে স্বামীর সন্ধান জানতে চান তিনি। তখন মহসিন সন্ধান দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে মিজমিজি সাহেবপাড়া নতুন রাস্তার ১ নম্বর সড়কের জসিম উদ্দিনের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে যাওয়ার পর গৃহবধূ তার স্বামী কোথায় আছে জানতে চান। এ সময় মহসিন গৃহবধূর কোলে থাকা আড়াই বছরের ছেলেকে পাশে রেখে তাকে ধর্ষণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com