মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে খালাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে গুত মন্ডল গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, উপজেলার পোগলা ইউনিয়নের গুতমন্ডল গ্রামের দুলাল মিয়ার ছেলে মাহফুজ (৫) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রৌহা আলমপুর গ্রামের শাহ আলমের ছেলে শান্ত (৬)। শান্ত গুতমন্ডল গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার দেড়টার দিকে দুই ভাই সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী ডুবায় পড়ে যায়। ডুবা থেকে ভাসমান অবস্থায় তাদেরকে উদ্ধারের পর কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমজাদ হোসেন দুজনকেই মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর