মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার প্রাদুর্ভাব এবং বন্যায় বগুড়ার বেশ কিছু উপজেলার মানুষ অনেক কষ্টে জীবন কাটাচ্ছেন। একবেলাও ভাত জুটছে না অনেকের। কষ্টে থাকা এসব মানুষকে সাবলম্বী করতে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ (এইচবিএফ) এর আয়োজনে এ সহযোগিতা করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বিএএনই) বোস্টন, আমেরিকার সহ-সাধারণ সম্পাদক ও নোবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ।
জানা গেছে, বগুড়া জেলার গাবতলী থানায় প্রাথমিক পর্যায়ে দুটি ছাগল এ দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহ্সহ সংগঠনের কর্মীরা।
উদ্যোগটির বিষয়ে জানতে চাইলে তানভীর মুরাদ বলেন, করোনা ও বন্যার কারণে দেশের অসহায় মানুষেরা অনেক কষ্টে আছে। কাজ না থাকায় অনেকে দুই বেলা ঠিকমতো খেতেও পারছে না। পত্রিকা আর টেলিভিশনে দেশের মানুষের সীমাহীন কষ্ট দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই কাজটি আমি করেছি।
নগরকন্ঠ.কম/এআর