মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নন্দীগ্রামে স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত পল্লব কুমার (১৩) মাড়িয়া গ্রামের পলাশ চন্দ্রের ছেলে এবং ধুন্দার স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পল্লব প্রতিবেশী বন্ধুদের সাথে স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই বাড়ি ফিরলেও পল্লব ফেরে না। এরপর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ২টার দিকে গ্রামের লোকজন পল্লবের মরদেহ বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করে।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শাজাহান আলী বলেন, ধারণা করা হচ্ছে ফুটবল খেলা শেষে শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com