মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

তিন লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পটুয়াখালীর পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে জব্দ করা ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জাল ধ্বংস করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

বিষয়টি জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হোসেন।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পটুয়াখালীর পায়রা বন্দর ও রাবনাবাদ নদীর মোহনা থেকে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট ও বেড় জাল জব্দ করা হয়। এসব অবৈধ জালের বাজারমূল‌্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। পরে বুধবার সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন— নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com