বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইনে বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমস (ডিএফজি)-তে প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান আন্তর্জাতিক লুডু টুর্নামেন্ট।

এই অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে এবার বাংলাদেশি খেলোয়াড়রা খেলবে পাকিস্তানি খেলোয়াড়দের হারানোর লক্ষে। দারাজের আসন্ন টেন টেন ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ২ লাখ টাকার প্রাইজ পুল- যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে ৭ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ৩ হাজার টাকার ভাউচার।

লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত, যেখানে দুটি দেশ মিলিয়ে সর্বমোট ২ লাখ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই স্লট পূরণ হয়ে যাওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত, যেখানে ৭টি বা তার বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে: দারাজ অ্যাপ ডাউনলোড করে আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন। অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করে এবং গেম সেন্টারে প্রবেশ করুন। লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করুন। ব্যানারের নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে সফল রেজিস্ট্রেশনের একটি ম্যাসেজ আসবে। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি এসএমএস নোটিফিকেশন মিলবে।

গেমে অংশগ্রহণ করবেন যেভাবে: ইউজার গেমটিতে যোগ দিতে একটি এসএমএস পাবেন যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেইমের সময় উল্লেখ করা থাকবে। ইউজারের দারাজ হোম পেজ (daraz.com.bd) থেকে দারাজ ফার্স্ট গেমের (ডিএফজি) আইকনটি সিলেক্ট করতে হবে এবং ডিএফজি তে প্রবেশ করতে হবে। এরপর লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে থাকা টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রতি ম্যাচ থেকে শুধুমাত্র ১ম বিজয়ী পরবর্তী রাউন্ডে যাবেন।

এই উপলক্ষে দারাজ বাংলাদেশের হেড অব ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, ‘লুডু দেশের অন্যতম জনপ্রিয় গেম এবং ডিএফজি শুরু হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী গেমটি খেলে থাকেন। তাই খেলোয়াড়দেরকে গতানুগতিক ধারা থেকে বের করে আনতে এবং একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করতে এই প্রথমবারের মতো আমরা আয়োজন করছি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান লুডু টুর্নামেন্ট। আশা করছি দুই দেশের অংশগ্রহণকারীদের মাঝে টানটান উত্তেজনা থাকবে এই কম্পিটিশনে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com