সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

গলাচিপায় শুভসংঘের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গলাচিপা সরকারি কলেজ শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় গলাচিপা সরকারি কলেজের বাগানে এ চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ, উপদেষ্টা প্রভাষক সালেহ মাহমুদ, উপজেলা শাখার উপদেষ্টা সাইমুন রহমান এলিট, উপজেলা শাখার সভাপতি সবুজ পাল, কলেজ শাখার সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ঋতু পাল সৈতি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মুনিয়া আক্তার, সদস্য সুমাইয়া আক্তার ও মো. শাওন প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া শুভসংঘ গলাচিপা সরকারি কলেজ শাখার আগামী মাসের মাসিক পরিকল্পনা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com