সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ধানক্ষেতে একা পেয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শেরপুরে ঝিনাইগাতীতে এক সন্তানের জননী শারীরিক প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই গ্রামের বাদশা আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫) গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ তাকে ধরতে অভিযানে নেমেছে। ভিকটিম ওই নারীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা ওই প্রতিবন্ধী নারী ঝিনাইগাতীর উত্তর ডেফলাই গ্রামে বাবার বাড়িতে থাকেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই নারী বাড়ির কাছে একটি ধানক্ষেতের আইলে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় একই গ্রামের বাদশা আলীর ছেলে বিল্লাল হোসেন ওই নারীকে পেছন থেকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে লম্পট বিল্লাল সটকে পড়ে। পরে ওই নারীর স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হবে। আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com