সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

রায়গঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী স্বামীকে আটক করে পুলিশ সোপর্দ করেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজলার রুপাখাড়া গ্রামের মৃত সুবল শেখের মেয়ে মরিয়ম খাতুনের (২৬) ৮ বছর আগে বিয়ে হয় সলঙ্গা থানার চরিয়াশিকার মৃত মনছের ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) এর সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী বিভিন্ন সময় মারপিট করতেন মরিয়মকে। এক পর্যায় মঙ্গলবার রাত ৮টার দিক সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল এলাকায় ভাড়া বাসায় তার প্রথম স্ত্রীর স্বজনরা মিলে তাকে বেধধড়ক পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। মরিয়মের অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বগুড়া যাবার পথে মরিয়ম মারা যান।

নিহত মরিয়মের স্বজনদের অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com