সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তানভীর শাকিল জয় বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) আমার ওপর যে আস্থা রেখেছেন, জীবন দিয়ে হলেও সেই আস্থার প্রতিদান দেব। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে সপে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। সততা, নিষ্ঠা সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে দাদা ও বাবার মতো নীতিতে অটল থাকব।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দলীয় মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাইজিংবিডিকে এ কথা জানান তানভীর শাকিল জয়।
জয় বলেন, দাদা জাতীয় চার নেতার একজন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং বাবার দেখানো পথে সততা, নিষ্ঠা এবং একাগ্রতা দিয়ে মানুষের সেবা করব।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। তিনি গত ১৩ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে তার বড় ছেলে তানভীর শাকিল জয়সহ মনোনয়ন ফরম নেন তিনজন।
বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়ের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
মনোনয়ন পাওয়ার পর জয় বলেন, ‘সিরাগঞ্জ-১ আসনের আপামর মানুষের সেবা করার সুযোগ দিয়ে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে তার স্নেহের ছায়াতলে কাজ করার সুযোগ দেওয়ায় আমি আবেগাপ্লুত, গর্বিত।
নগরকন্ঠ.কম/এআর