সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মহর আলী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামের আমির আলী ছেলে।
বানাইল ইউনিয়ন পরিষদের সদস্য মামুন মিয়া জানান, মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন। সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরকন্ঠ.কম/এআর