সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৫ জনে।

এছাড়া বগুড়ায় নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৫ জন সদরের, ৩ জন ধুনটের এবং ২জন শাজাহানপুরের।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৪৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৫৬ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com