সোমবার, ০৬ Jul ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সাভারে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারে এক গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাগলপুর সিরামিক্স বাজার রোড এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন— নওগাঁ জেলার মৃত মিরাজ মণ্ডলের ছেলে মহিদুল মণ্ডল (৪০), একই জেলার মোহাম্মদ আতোয়ারের ছেলে তারিকুল ইসলাম (২৪) ও দিনাজপুর জেলার মৃত সোলমান আলীর ছেলে মোজাহারুল ইসলাস (২৫)। এছাড়া এ মামলার পলাতক আসামিরা হলেন— বাসুদেব (৪০), মুক্তার (৪২) ও আলম (৪০)। তারা সকলেই ভাগলপুর সিরামিক্স বাজার রোড এলাকার একটি রিকশার গ্যারেজের বিভিন্ন ঘরের ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাগলপুর সিরামিক্স বাজার রোড এলাকার একটি রিকশার গ্যারেজের একই কক্ষের ভাড়াটিয়া ছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ ও আরেক নারী। ওই গৃহবধূর স্বামী কিছু দিন আগে কাজের জন্য দেশের বাড়ি নওগাঁ চলে যাওয়ায় গার্মেন্টে চাকরি খুঁজছিলেন ওই গৃহবধূ। কিন্তু পাশের কক্ষের ভাড়াটিয়া মহিদুল মণ্ডল বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছিলেন মহিদুল। এরপর গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে খাবার খেয়ে তারা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে ওই গৃহবধূর সঙ্গীয় আরেক নারী ঘরের বাইরে থাকা বাথরুমে যান। এই সুযোগে মহিদুল, তরিকুল, মোজাহারুল, বাসুদেব, মুক্তার ও আলম কক্ষে প্রবেশ করে। পরে হাত-পা ও মুখ চেপে ধরে মহিদুলসহ তার সঙ্গীরা ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছেন ও আদালতে স্বীকারোক্তি দিতে সম্মত হয়েছেন। তবে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এছাড়া, ভুক্তভোগী ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com